লগইন
আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন তুললেন আরেফিন মিয়া মিলন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ০৩:২০ দুপুর ১৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন তুললেন আরেফিন মিয়া মিলন

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ী মহলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ৩১ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এরই ধারাবাহিকতায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক দুই বা‌রের সভাপতি আরেফিন মিয়া মিলন। শনিবার (১০ অক্টোবর) তিনি সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর আরেফিন মিয়া মিলন বলেন, “ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা এবং বণিক সমিতিকে আরও গতিশীল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে আন্তরিকভাবে কাজ করব।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আলমডাঙ্গার ব্যবসা-বাণিজ্যের আরও উন্নয়ন সম্ভব। এ জন্য বণিক সমিতির সম্মানিত সদস্যসহ সর্বস্তরের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত ৯ অক্টোবর, শুক্রবার থেকে আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থী ও ভোটারদের তৎপরতা। সভাপতি পদসহ বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণে জমে উঠছে নির্বাচনী আমেজ।

ব্যবসায়ী মহলের প্রত্যাশা, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বণিক সমিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।