জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় নির্বাচন | জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক
ভোটের আগের দিন আজ বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বেলা পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির দাবি অনুযায়ী তার কাছে অর্ধ কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। তবে পুলিশ এখনো অর্থগুলো গণনা করেনি; শীঘ্রই সবার উপস্থিতিতে তা গোনা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা থাকার আগাম তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায় এবং তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।
ব্যাগের টাকার অংক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ থেকে ৬০ লাখ বা তারও বেশি টাকা থাকতে পারে। এই অর্থের উৎস হিসেবে তিনি নিজের গার্মেন্টস ব্যবসার কথা উল্লেখ করেন। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এই বিপুল অর্থ উদ্ধারের পেছনের উদ্দেশ্য ও উৎস খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তে এত বিশাল অংকের টাকা বহনের বিষয়টিকে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আইনি কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ : ২১ পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
১ সপ্তাহ আগে
পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি
১ সপ্তাহ আগে
পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোটগ্রহণ শুরু ২১ জানুয়ারি
১ সপ্তাহ আগে