সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতিসংঘের কার্যকারিতা ও আস্থা পুনরুদ্ধারে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জোর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে বৈশ্বিক আস্থা পুনর্গঠন, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন এর সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ উল্লেখ করে ড. খলিলুর রহমান তার বক্তব্যে আফ্রিকার প্রতিনিধিত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান অংশীদার এবং সবচেয়ে বড় আঞ্চলিক সদস্যগোষ্ঠী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী আসন দেওয়া হয়নি। এটি করুণা নয়, বরং ন্যায়বিচার ও জাতিসংঘের নিজস্ব গ্রহণযোগ্যতার প্রশ্ন। তাই আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপযুক্ত স্থান দেওয়া অত্যাবশ্যক।
পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদকে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ, আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করে তোলার ওপর জোর দেন। এ লক্ষ্যে তিনি সাধারণ পরিষদের আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান।
জাতিসংঘের প্রতি বিশ্বব্যাপী আস্থা ফিরিয়ে আনতে ড. খলিলুর রহমান তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেন। এগুলো হলো— নিজেদের ব্যর্থতা সম্পর্কে অকপটে বাস্তববাদী হওয়া, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন এবং সুশীল সমাজ ও বিজ্ঞানীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি প্রায় থমকে গেছে, সেখানে ওইসিডিভুক্ত দেশগুলোর উন্নয়ন সহায়তা এক বছরে ২৩ শতাংশ কমে ১৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা হতাশাজনক।
গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাতের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক আইন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি কখনোই পক্ষপাতমূলক বা বেছে বেছে প্রয়োগ করা উচিত নয়।
ড. খলিলুর রহমান জাতিসংঘের মাঠপর্যায়ের মানবিক কার্যক্রমের অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির এবং হাইতিতে জাতিসংঘের মানবিক সহায়তার কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৪; বিস্তারিত পরিচয় প্রকাশ
১ সপ্তাহ আগে
মেহেরপুরের রংমহল সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, ৬ জনকে ফেরত নিল বিএসএফ
১ সপ্তাহ আগে
দিল্লিতে ২৪ ঘণ্টা মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত
১ সপ্তাহ আগে