সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীর কসবায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
মেহেরপুরের গাংনী উপজেলার কসবায় এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন 'কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থা'।
শনিবার অপরাহ্নে কসবা বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত দুই কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও শুভেচ্ছা ফুল তুলে দেওয়া হয়।
সংবর্ধনা প্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া সায়েম শেখ ও সাদিয়া আফরিন ইমু। পরবর্তীতে উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য সায়েম শেখ রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এবং সাদিয়া আফরিন ইমু গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছেন।
কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ডা. শহিদুল্লাহ, কলেজশিক্ষক বাকাবিল্লাহ এবং সাধারণ সম্পাদক সাগর ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল শিক্ষার্থীদের এই সাফল্যকে উৎসাহিত করায় আয়োজক সংগঠনের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং তাদের আরও বড় অর্জন অর্জনে উৎসাহিত করবে।
শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, "ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতা, শিক্ষা ও সততার সমন্বয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই হোক মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও এইচএসসিসহ প্রতিটি ধাপেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা করি।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা
১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার
১৬ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে