লগইন
গাইবান্ধার ফুলছড়িতে মাদকে বাধা দেওয়ায় চাচার গলা কেটে হত্যা, ভাতিজা অভিযুক্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২৬ | ০৫:৫০ সকাল ৩৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রংপুর
গাইবান্ধার ফুলছড়িতে মাদকে বাধা দেওয়ায় চাচার গলা কেটে হত্যা, ভাতিজা অভিযুক্ত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে চাচা শাহজালাল মিয়া (৩৮) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের বিরুদ্ধে। গত শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শাহজালাল মিয়া একই গ্রামের মৃত নিয়ামত আলীর পুত্র এবং অভিযুক্ত গোলাম হোসেন জামাল হোসেনের ছেলে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলাম হোসেন একজন চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি। প্রায়শই সে বাইরে থেকে মাদক সেবন করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করত। চাচা শাহজালাল মিয়া মাদক সেবন ও স্ত্রী নির্যাতনের এমন ঘটনায় প্রায়শই ভাতিজা গোলাম হোসেনকে বাধা দিতেন। এই বিরোধের জের ধরেই গতরাতে (১১ জুলাই) গোলাম হোসেন তার চাচা শাহজালাল মিয়ার ঘরে প্রবেশ করে। এসময় শাহজালালের স্ত্রী পারুল বেগম তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গোলাম হোসেন দ্রুততার সাথে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহজালালের গলা কেটে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো কোনো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে জবাই করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১৩ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১৩ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।