লগইন
দামুড়হুদায় আওয়ামী লীগের 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' প্রতিবাদে হাউলী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদায় আওয়ামী লীগের 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' প্রতিবাদে হাউলী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

দেশব্যাপী আওয়ামী লীগের কথিত অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি।

শনিবার বিকাল ৪টার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঁঠালতলা বাজার এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সোলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. তরিকুল ইসলাম রানা, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা দেশে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন যে, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী। কোনো প্রকার সন্ত্রাস, নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা সহ্য করা হবে না। বক্তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাউলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

৪ ঘন্টা আগে
তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

প্রথম রাউন্ডেই নকআউট জয়

৪ ঘন্টা আগে
প্রথম রাউন্ডেই নকআউট জয়

"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

৫ ঘন্টা আগে
"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।