লগইন
বিআরবি হসপিটালসের আইভিএফ সেন্টারের এক বছর পূর্তিতে সাফল্যের বর্ণাঢ্য উদযাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুলাই, ২০২৬ | ০২:২১ দুপুর ৩৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ্য
বিআরবি হসপিটালসের আইভিএফ সেন্টারের এক বছর পূর্তিতে সাফল্যের বর্ণাঢ্য উদযাপন

রাজধানীর বিআরবি হসপিটালস লিমিটেডের ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) সেন্টারের ব্যতিক্রমী সাফল্য উদযাপনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। আইভিএফ সেন্টারের এই মাইলফলক উদযাপনী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মিয়া।

উক্ত অনুষ্ঠানে বিআরবি হসপিটালের জ্যেষ্ঠ কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিআরবি আইভিএফ সেন্টারে প্রথম নবজাতক সফলভাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য আইভিএফ দলের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। এছাড়াও, স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, বিআরবি হসপিটালস চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, এই আইভিএফ সেন্টারটি প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই ৮০ শতাংশের বেশি গর্ভধারণের সাফল্য অর্জনে সক্ষম হয়েছে, যা চিকিৎসা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অর্জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

২৪ মিনিট আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

২৫ মিনিট আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৪ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৪ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৫ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৬ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৮ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৮ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

১২ ঘন্টা আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।