লগইন
বাংলাদেশি সহ ৫৩ জন গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৩ রাত ২৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
মালয়েশিয়ায় শিশু পর্নোগ্রাফি বিরোধী অভিযান | বাংলাদেশি সহ ৫৩ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় শিশু যৌন নির্যাতনমূলক উপকরণ সংক্রান্ত অপরাধ দমনে দেশব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে একজন বাংলাদেশি নাগরিকসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ১৩ বছর। এই অভিযানে ছয় লাখ ৫৩ হাজার ১৯৩টি ডিজিটাল ফাইল শনাক্ত করা হয়েছে, যার মধ্যে পাঁচ লাখ ৪০ হাজার ১২৭টি ফাইল শিশু যৌন নির্যাতনমূলক এবং এক লাখ ১৩ হাজার ৬৬টি ফাইল প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফিক উপকরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

দেশের জাতীয় সংবাদ সংস্থা বারনামার তথ্য অনুযায়ী, 'অপ পেডো ইন্টিগ্রেটেড ৩.০' নামের এই অভিযান গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ১৪টি রাজ্যে একযোগে পরিচালিত হয়। বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের ডি১১ ইউনিট এবং মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে ৪০৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং কমিশনের ৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

পুলিশের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, অভিযানে মোট ৯২টি লক্ষ্যবস্তু যাচাই করা হয় এবং ৫২টি স্থানে তল্লাশি চালিয়ে ১৩ থেকে ৫৬ বছর বয়সী ৫৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫১ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৫২ জন মালয়েশিয়ার নাগরিক এবং একজন বাংলাদেশি। এছাড়াও শিক্ষা খাতের দুজন সরকারি কর্মচারীও গ্রেপ্তার হয়েছেন; তাদের একজন শিক্ষক এবং অন্যজন একটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগার সহকারী।

বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এম. কুমার জানিয়েছেন, পুলিশ অনলাইনে বন্ধ গ্রুপগুলোর মাধ্যমে শিশু যৌন নির্যাতনমূলক ভিডিও ও অ্যানিমেশন তৈরি, বিতরণ এবং বিক্রির কার্যক্রমও শনাক্ত করেছে। এসব ডিজিটাল উপকরণ ৫০ থেকে ৬০ রিঙ্গিত মূল্যে বিক্রি হচ্ছিল। অর্থ পরিশোধের জন্য ই-ওয়ালেট, পেপাল এবং টাচ 'এন গো-সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়েছে। অর্থের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও এই ধরনের অপরাধের প্রবণতা ও এর ভবিষ্যৎ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমার। তার মতে, শিশু ও তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অভিযানে পুলিশ ল্যাপটপ, মোবাইল ফোন, তথ্য সংরক্ষণকারী বিভিন্ন যন্ত্র এবং যৌন সামগ্রীসহ মোট ৯৫টি আলামত জব্দ করেছে। একই সঙ্গে ছয় লাখ ৫৩ হাজার ১৯৩টি ডিজিটাল ফাইল শনাক্ত করা হয়েছে, যার মধ্যে পাঁচ লাখ ৪০ হাজার ১২৭টি শিশু যৌন নির্যাতনমূলক উপকরণের ফাইল এবং এক লাখ ১৩ হাজার ৬৬টি প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফিক ফাইল রয়েছে।

এদিকে, পুলিশ অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের ডিজিটাল কার্যক্রমের ওপর নিয়মিত নজর রাখার আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আইনগত পদক্ষেপের পাশাপাশি পরিবার পর্যায়ে সচেতনতা এবং শিশুদের অনলাইন কার্যক্রমের ধারাবাহিক পর্যবেক্ষণও এ ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বারনামা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

৬ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

৬ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

৮ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

১০ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

১০ ঘন্টা আগে
রাশেদ খান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।