লগইন
আস্থার ২২ বছর পূর্ণ করল বসুন্ধরা সিটি, জমকালো আয়োজনে বর্ষপূর্তি উদ্‌যাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ সকাল ১৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

লাইফস্টাইল
আস্থার ২২ বছর পূর্ণ করল বসুন্ধরা সিটি, জমকালো আয়োজনে বর্ষপূর্তি উদ্‌যাপন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য ‘বসুন্ধরা সিটি শপিং মল’ সাফল্যের ২২ বছর পূর্ণ করেছে। বর্ণিল ও জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। দিনভর আকর্ষণীয় ফ্যাশন শো, তারকাদের মনমুগ্ধকর ফ্ল্যাশমব এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল শপিং মলটির লেভেল-১ অ্যাট্রিয়াম। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ।

গতকাল দুপুর ২টায় কেক কাটার মধ্য দিয়ে বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা হয়। এই বিশেষ দিনটিকে ঘিরে দিনব্যাপী বৈচিত্র্যময় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন শো, তারকা শিল্পীদের পরিবেশনা এবং বিশেষ ফ্ল্যাশমব।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। এ সময় তিনি বিগত ২২ বছরের দীর্ঘ পথচলায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বসুন্ধরা সিটিকে এমন একটি বিশ্বমানের শপিং ও লাইফস্টাইল সেন্টার হিসেবে গড়ে তোলা, যেখানে মানুষ কেনাকাটার পাশাপাশি সপরিবারে আনন্দঘন সময় কাটাতে পারবেন।

ক্যাপ্টেন শেখ এহসান রেজা আরও বলেন, গত দুই দশকের বেশি সময় ধরে সাধারণ মানুষের অফুরন্ত ভালোবাসা ও আস্থায় বসুন্ধরা সিটি একটি বিশিষ্ট সামাজিক অবস্থানে উন্নীত হয়েছে। আগামীতে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন বিশ্বখ্যাত ব্র্যান্ড, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় অফার যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম বড় আকর্ষণ ছিল তারকাদের অংশগ্রহণে বিশেষ ফ্ল্যাশমব। জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা এবং অভিনেতা জিয়াউল রোশানের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। পাশাপাশি আলিফা ডান্স টিমের চমৎকার নৃত্যশৈলী পুরো আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।

বর্ষপূর্তি উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসগুলোর অংশগ্রহণে মোট ১০টি আকর্ষণীয় ফ্যাশন শোর আয়োজন করা হয়। এই ফ্যাশন রানওয়েতে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা ও সি স্কাইসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ড তাদের চমৎকার সব কালেকশন তুলে ধরে।

দীর্ঘ ২২ বছরের এই পথচলায় অব্যাহত সহযোগিতা ও ভালোবাসার জন্য সব ক্রেতা, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবারের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘রেইজ বাংলাদেশ’ এবং পাওয়ার্ড বাই পার্টনার ছিল ‘ইকিউব’। তাদের সম্মিলিত সহযোগিতায় পুরো আয়োজনটি সফল ও আকর্ষণীয় হয়ে ওঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

১ ঘন্টা আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

১ ঘন্টা আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

২ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

৩ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

৪ ঘন্টা আগে
তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

৪ ঘন্টা আগে
বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

৫ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।