আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতিসহ হত্যা মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার
আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতিসহ হত্যা মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি বদরগঞ্জ এলাকায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামী মাসুদ রানাকে গ্রেফতার করেছে। মাসুদ রানা আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আল ইমরান হত্যা মামলা প্রধান আসামী। ২৩ ফেব্রুয়ারি সোমবার রাতে শহরের পুরাতন বাস স্টান্ড এলাকা থেকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত মাসুদ রানা(২৫) উপজেলা কুমারি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ডাকাতি প্রস্তুতিসহ একটি হত্যা মামলার প্রধান আসামী।
জানাগেছে, ঘটনাটি ঘটে ২৭ আগস্ট ২০২৫ রাত ৩টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি বদরগঞ্জ এলাকায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, দড়ি, মোবাইল ফোন এবং একই রাতে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত পাখিভ্যান।
রোয়াকুলি বদরগঞ্জ গ্রামের লোকমানের কাঠাল বাগানের সামনে ডাকাতরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ঘেরাও করে পাঁচ ডাকাতকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে ছমির উদ্দিন, জহির উদ্দিন সৈকদ্দিন, মুজিবর রহমান, নাজমুল ইসলাম ও আরিফ হোসেন নামে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গীরা পালিয়ে যায়।
দীর্ঘদিনপর আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ^াস গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পুরাতন বাস স্টান্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি প্রস্তুুতিসহ একাধিক মামলা আসামী মাসুদ রানাকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে