লগইন
আলমডাঙ্গায় চোখের আলোর সন্ধান—নীলা-শুকতারায় বিনামূল্যে চক্ষু শিবিরে মানুষের ভিড়
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ এপ্রিল, ২০২৬ | ০৮:৫১ রাত ৪২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় চোখের আলোর সন্ধান—নীলা-শুকতারায় বিনামূল্যে চক্ষু শিবিরে মানুষের ভিড়

চোখের আলো ফেরানোর এক মানবিক প্রয়াসে আলমডাঙ্গায় নীলা শুকতারা ফাউন্ডেশন ও যশোর আদ্বদীন হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৬) সকালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই আয়োজনে জমে ওঠে মানুষের ঢল।


দিনভর এই চক্ষু শিবিরে এলাকার প্রায় ৯ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের নিপুণ হাতে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা পান রোগীরা। শিবিরে শনাক্ত হয় ২ শতাধিক ছানি রোগী, যাদের জন্য খুলে গেছে নতুন আলোর দরজা। সম্পূর্ণ বিনা খরচে তাদের যশোরে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে এবং অপারেশন শেষে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রথমদিনই প্রায় ১শ জন রোগীকে যশোরে পাঠানো হয়েছে, আগামী শুক্রবার বাকীদের পাঠানো হবে।


শিবিরের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। সভাপতিত্ব করেন আমেরিকাপ্রবাসী গবেষক ও সমাজসেবক শেখ আব্দুল কাদির।

প্রধান অতিথির বক্তব্যে পান্না আক্তার বলেন, গ্রামাঞ্চলের মানুষ এখনো বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। চোখের চিকিৎসা তো আরও বেশি অবহেলিত একটি ক্ষেত্র। নীলা শুকতারা ফাউন্ডেশন ও যশোর আদ্বদীন হাসপাতালের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এতে অসহায় মানুষ সহজেই চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন।


তিনি আরও বলেন, ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এতে অনেক মানুষ অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।


নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় চক্ষু হাসপাতাল নির্মাণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষকে আর দূরে গিয়ে চিকিৎসা নিতে হবে না। সময় ও অর্থ—দুটোই সাশ্রয় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান ডেট্রয়েট মেডিক্যাল সেন্টার ও চিলড্রেন হাসপাতাল অব মিশিগানের চিকিৎসক ডা. নাজনীন মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, যশোর আদ্বদীন হাসপাতালের জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম এবং নীলা শুকতারা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য খামেদ মাহমুদ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজনীতিক শেখ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব শেখ আব্দুর জব্বারসহ আদ্বদীন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।


আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, এমন আয়োজন দরিদ্র মানুষের জীবনে সত্যিকারের আশার আলো জ্বালায়—যেন অন্ধকারের বুকে একটুকরো সকালের সূর্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫৫ মিনিট আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

১ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

১ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১২ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৩ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৩ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৪ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৭ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।