আলমডাঙ্গায় বিএনপির খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিএনপির খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দলের গঠনতন্ত্র অনুসরণ করে আব্দুল মান্নানকে আহবায়ক ও হাফিজুর রহমানকে সদস্য সচিব করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্য মহাসিন আলী, মাওলানা মো: ইদ্রিসুর রহমান খোকন, জয়েল রানা, শফি উদ্দীন, মিজানুর রহমান, আব্দুল হালিম, ডাঃ মো: মিজানুর রহমান, টগর আলী, বোরহান উদ্দিন, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, সাহাবুল হক, সেন্টু রহমান, আবুল হাশেম, উসমান আলী, আতিয়ার রহমান, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন, বজলুর রহমান।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন এবং পরবর্তীতে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। এ শর্তসাপেক্ষেই খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স্থবিরতার কারণে গত ৩০/৪/২০২৬ তারিখে ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছিল। দলের সাংগঠনিক অবস্থান সু-সংহত করতেই নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
১৬ ঘন্টা আগে