লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৬:৫৭ সকাল ২২২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

মাটি ও মানুষের টানে জন্মভূমিতে ফিরে এসে উন্নয়নের অঙ্গীকার করলেন সিআইপি নির্বাচিত ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক। আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে।

সাহিদুজ্জামান টরিক বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

গতকাল শনিবার রাতে আলমডাঙ্গার জেস টাওয়ারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সাহিদুজ্জামান টরিক।

বক্তব্যে তিনি বলেন, আলমডাঙ্গার অনেক ব্যবসায়ী শুধু নিজের লাভের কথা ভাবেননি, দানশীলতার মাধ্যমে সমাজের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষের জন্য তাঁদের ভূমিকা প্রশংসার যোগ্য। তিনি মসজিদ, মাদ্রাসাসহ এলাকার সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সরকারের বিভিন্ন অনুদান ও সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে সহযোগিতার আশ্বাস দেন।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে টরিক বলেন, এই বিষয়ে কোনো আপস নেই। মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর জন্য কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়—এমনকি দলীয় পরিচয় থাকলেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আলমডাঙ্গার উন্নয়নের জন্য প্রয়োজন এমন নেতৃত্ব, যারা ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও তরুণদের কষ্ট বোঝে। যারা ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হওয়ার সুযোগ তৈরি করতে জানে। উন্নয়নকে যারা শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে। চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যবসাবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি মানবিক, জবাবদিহিমূলক নেতৃত্ব।

এ সময় তিনি চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন, মানুষের মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতির কথা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিজের শিকড়ের কথা স্মরণ করে তিনি বলেন, আলমডাঙ্গার এরশাদপুরে তাঁর নানাবাড়ি। জন্মভূমির ঋণ শোধ করার সুযোগ চান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আহসান হাবীব এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর খাজা হাবীব।

অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতির প্রায় সব সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও আন্দিপুরে সাহিদুজ্জামান টরিককে অনুরূপ সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ  বিভিন্ন কর্মসুচি পালিত

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত

৪৫ মিনিট আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

৫৪ মিনিট আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৪ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৪ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।