লগইন
আইসিসিবিতে জমজমাট আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৯:০০ সকাল ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
আইসিসিবিতে জমজমাট আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একই সঙ্গে শুরু হওয়া দুটি বড় আয়োজনে জমে উঠেছে দর্শনার্থীদের উপস্থিতি। এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর যানবাহনের সম্ভার দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থী ও ক্রেতারা। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর খাতের আন্তর্জাতিক মেলা '৮ম বিমক্স-২০২৬', অন্যদিকে যানবাহন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত 'সুপার সেল কার বাজার'।

সামুদ্রিক ও অফশোর শিল্পের বিকাশকে বেগবান করতে বিমক্স-২০২৬ মেলার আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। গত বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। জাহাজ নির্মাণ, মেরিন ইঞ্জিনিয়ারিং, বন্দর ব্যবস্থাপনা, অফশোর প্রযুক্তি এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের আধুনিক উদ্ভাবন ও যন্ত্রপাতি তুলে ধরছে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের অন্তত ২০০টির বেশি প্রতিষ্ঠান। এ প্রদর্শনী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

পাশাপাশি শুক্রবার সকাল থেকে আইসিসিবি প্রাঙ্গণে বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আসর। উইজার্ড শোবিজের আয়োজনে ও আইসিসিবির ভেন্যু সহায়তায় অনুষ্ঠিত এ হাটে নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি পুরোনো গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন ইউটিলিটি যানবাহন প্রদর্শন ও কেনাবেচা চলছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান এ আয়োজনটি গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একটানা পাঁচ সপ্তাহ ধরে ব্যাপক সাড়া ফেলছে। একই জায়গায় বিভিন্ন ব্র্যাান্ডের যানবাহনের দরদাম যাচাই ও সরাসরি যাচাই-বাছাইয়ের সুবিধা পেয়ে ক্রেতা-বিক্রেতা উভয়েই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫০ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫০ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।