লগইন
সিগারেটের ছ্যাঁকায় স্ত্রীকে নির্যাতন করেছে স্বামী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রংপুর
সিগারেটের ছ্যাঁকায় স্ত্রীকে নির্যাতন করেছে স্বামী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় যৌতুকের দাবিতে সিগারেটের ছ্যাঁকায় স্ত্রীকে নির্যাতন করেছে স্বামী আসাদুল ইসলাম। এমন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার রূপা আক্তারের মা তারফিনা বেগম এ ঘটনায় বৃহস্পতিবার সদর থানায় মামলা করেন । এর আগেই তারফিনা বেগমের মৌখিক অভিযোগে বুধবার রাতে এক অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউপির সজাইপাড়ার আব্দুল মজিদ ডিপটির ছেলে গ্রেফতারকৃত আসাদুল ইসলাম । রূপা আক্তারের বাড়ি জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী খানপাড়ায়।

ভুক্তভোগী রূপার মা তারফিনা বেগম সাম্প্রতিকী জানান, দুই বছর আগে আসাদুল ইসলামের সঙ্গে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রূপাকে প্রায়ই মারধর করতেন অভিযুক্ত আসাদুল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও করা হয়। প্রায় ১ মাস আগে একটি সন্তান প্রসব করেন রূপা। এমন অবস্থায় আসাদুল স্ত্রীকে এক লাখ টাকার জন্য চাপ দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, কিছুদিন আগে নিজ বাড়িতে নিয়ে রূপাকে সিগারেটের ছ্যাঁকা দেন আসাদুল ও তার পরিবারের লোকজন। একই দাবিতে গত ১৯ আগস্ট রাতে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়। এতে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে রূপার স্বজনরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রূপা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রূপার কাছ থেকে জানা যায়, যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারধর করতেন স্বামী। এছাড়া একাধিকবার সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়তেন।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান সাম্প্রতিকীকে জানান, মৌখিক অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে নির্যাতনের কথা স্বীকার করেছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১৩ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১৩ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।