লগইন
শিক্ষকের কাছেও নিরাপদ নই ছাত্রী!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শিক্ষকের কাছেও নিরাপদ নই ছাত্রী!



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে রাতের আধারে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক অনিক গাড়াগঞ্জ চন্ডিপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ারের ছেলে। অভিযুক্ত অনিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সে তার মামা বাড়ী বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে থাকে বলে পরিবারের লোকজন জানিয়েছে। জানা গেছে, লেখাপড়া করার সুবাদে বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে মামা সোহেল ও জুয়েলের বাড়ীতে দীর্ঘদিন যাবৎ থাকতো অনিক। সেখানে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো অনিক। ধর্ষনের শিকার ৫ম শ্রেনীর ঐ ছাত্রীকেও সে প্রাইভেট পড়াতো। গত রবিবার সন্ধার পর ধর্ষিতার মা বাড়ীর বাইরে ফোনে কথা বলছিলো।

এসময় পেছন থেকে মেয়েটিকে জোর পূর্বক মুখ চেপে ধরে অনিক তার নিজের ঘরে নিয়ে যায়। এসময় মুখ ও হাত-পা বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে মেয়েটি কাদতে কাদতে তার মাকে সব খুলে বলে। ঘটনা জানাজালি হলে মুহুর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছেলের মামারা ঘটনা ধামাচপা দিতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে মেয়ের পরিবারকে ম্যানেজ করতে এলাকায় গাম্য শালিসে ৪০ হাজার টাকা জরিমানা দেয় ছেলের পরিবার। এরপর থেকে অভিযুক্ত অনিক গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।

ধর্ষনের শিকার মেয়ের মা জানায়, মোবাইলে নেটওয়ার্ক কম পাওয়াও তিনি বাড়ীর বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলো। এসময় তার মেয়েও পেছনে দাঁড়িয়ে ছিলো। কখন যে অনিক তার মেয়েকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করেছে তা তিনি টের পাননি। মেয়েকে না পেয়ে খুঁজাখুজির এক পর্যায়ে মেয়ে কাদতে কাদতে তার মাকে ঘটনা খুলে বলে। এরপর থেকেই তার মেয়ে ভয়ে ও শারিরিক কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে।

ধর্ষিতার মা শালিসে ৪০ হাজার টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি মেয়ের ধর্ষণের বিচার দাবী করেন। সেই সাথে তিনি আরো জানান, সামাজিক চাপে তারা আইনের আশ্রয় নিতে পারছেনা। এদিকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত পলাতক অনিকের পিতা কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ার জানান, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে লোকমুখে শুনেছেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২৭ মিনিট আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২৮ মিনিট আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৩ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৪ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৪ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৫ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৫ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।