লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

কুষ্টিয়া
কুষ্টিয়ায় রেললাইনের ওপর বাজার: অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

কুষ্টিয়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস। তবে এ ঘটনার কারণে ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রায় এক ঘণ্টা বিলম্বে ছেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রেললাইনের ওপর অবৈধভাবে মাছের বাজার বসানোর ফলে সৃষ্ট বর্জ্য ও পানিতে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এই ভাঙনের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাত ভাঙা দেখে তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছালে মেরামতের কাজের জন্য সেটিকে আটকে রাখা হয়। মেরামত শেষে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, শুক্রবার ভোররাতের কোনো এক সময় লাইনের পাতটি ভেঙে গিয়েছিল। ভাঙার পর ওই লাইন দিয়ে কোনো ট্রেন না যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে রেললাইনের ওপর নিয়মিত বাজার বসার কারণে দীর্ঘ মেয়াদে পাতগুলো দুর্বল হয়ে পড়ছে বলে জানান তারা।

কুষ্টিয়া অঞ্চলের উপসহকারী প্রকৌশলী জিহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রেললাইনের ওপর মাছের বাজার বসছে। মাছের বর্জ্য ও পানি রেলপাতে জমে জং ধরে যাওয়ায় ওই স্থানটি দুর্বল হয়ে গিয়েছিল। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক মেরামত করা হয়েছে। তবে এ ধরনের ভাঙন থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু চক্র, বাজারের ইজারাদার ও রেলের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে রেললাইনের ওপর এই অবৈধ বাজার পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনের ওপর বেচাকেনা চললেও তা উচ্ছেদে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের মাস্টার ইতিয়ারা খাতুন জানান, রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ বাজার উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।