লগইন
মেহেরপুরে বসতবাড়িতে ঠাই পাওয়ার জন্য বিষ নিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে বসতবাড়িতে ঠাই পাওয়ার জন্য বিষ নিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন



মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর
ইউনিয়নের কমরপুর গ্রামের মুছা করিম (৮০) নামের এক বৃদ্ধ বসতভিটা
নাতির নামে লিখে দিয়েছেন। পরে ওই বসতভিটায় ঠাঁই না পেয়ে
অবশেষে বিষের বোতল হাতে নিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে
আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন করেছেন। এসময় তার আরেক
সন্তানের শিশু পত্রকেও বিষের বোতল হাতে নিয়ে বৃদ্ধ দাদা মুছা করিমের
সাথে লক্ষ্য করা গেছে। তবে জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান
বসতবাড়ি মুছা করিমকে বসবাস করার ব্যবস্থা করা হবে এমন আশ্বাস
দিয়েছেন। জেলা প্রশাসকের এমন আশ্বাসে বৃদ্ধ মুছা করিম গ্রামে
ফিরে যান। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বিষের
বোতল ও আত্মহত্যার আবেদন পত্র নিয়ে মুছা করিম ও তার বড় ছেলেসহ
নাতি শিশুপত্র আকাশ হাজির হয়।


মুছা করিম তার লিখিত আবেদনে বলেছেন,আমার সম্পত্তি অংশ আমার
স্ত্রী,সন্তান ও নাতিদের নামে রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছে। আমার বড়
ছেলের দুটি সংসার। প্রথম স্ত্রী আসমা খাতুন,তার দু’ছেলে রিপন
হোসেন ও ফারুক হোসেনের নামে জমির ভাগ বুঝিয়ে দিই। ২য় স্ত্রীর
এশটি পুত্র। আমি সেখানে থাকি । বর্তমান বসতভিটার জমিটি বড়
ছেলের ২য় পক্ষের সন্তান শিশু পুত্র আকাশ হোসেনের নামে রেজিষ্টি করে
দিই। যার কারণে আমার বড় ছেলের প্রথম পক্ষের স্ত্রী আসমা খাতুন,তার
দু’ছেলে রিপন হোসেন ও ফারুক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে
দিয়েছে।


এ বিষয়ে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চেয়ে কোন বিচার না
পেয়ে ডিসি স্যারের কাছে বাড়িতে ঠাঁই পাওয়ার জন্য আবেদন
করেছি। ডিসি স্যার বাড়িতে যদি ঠাঁই করে না দেয় তাহলে
আত্মহত্যার অনুমতি চাইব।


জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান জানান, মুছা করিমের আবেদনটি
পড়েছি। তবে সে যেন বাড়ি ঠাঁই পায় এ ব্যবস্থার জন্য উপজেলা
নির্বাহী অফিসারের নিকট পাঠিয়েছি। দু’পক্ষের সাথে আলোচনা
করে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

১ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৩ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৩ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৪ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৫ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৫ ঘন্টা আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

৬ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।