লগইন
মুক্তির দনেই সুশান্তের ‘দিল বেচারা’র বিশ্ব রেকর্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ২৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
মুক্তির দনেই সুশান্তের ‘দিল বেচারা’র বিশ্ব রেকর্ড

গত শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনিত শেষ সিনেমা ‘দিল বেচারা’। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ছবিটি। সুশান্তকে শ্রদ্ধা জানাতে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রাইবদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবদের জন্যেও ফ্রীতেই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিটি দেখার সুযোগ করে দিয়েছে।

জন গ্রিণের লেখা বিখ্যাত উপন্যাস ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে মুকেশ ছাবরার-এর পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। দিল বেচারা সিনেমায় ধরা পড়েছে কিজি আর ম্যানির প্রেমের আখ্যান। ছবিতে সুশান্তের নায়িকা সঞ্জনা সাংঘি। সুশান্তের জীবনের শেষ সিনেমা হলেও সঞ্জনার এটাই প্রথম সিনেমা।

দিল বেচারা মুক্তির তিন ঘন্টার মধ্যে আইএমডিবি-তে ১০/১০ রেটিং পেয়েছে। কেবল বলিউড না হলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এই সিনেমাটি। কোনও সিনেমা মুক্তির তিন ঘন্টায় এমন রেটিং আজ পর্যন্ত পায়নি। সুতরাং বিশ্ব রেকর্ড গড়ে ফেলল সুশান্তের ‘দিল বেচারা’।

এর আগে দিল বেচারার ট্রেলারও রেকর্ড গড়েছিল। মাত্র ৮ ঘন্টাতেই ইউটিউবের ইতিহাসে সবথেকে বেশি লাইক পাওয়া ট্রেলার দিল এটি। ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিংয়ে চলে আসে ট্রেলারটি।

সুশান্ত সিং রাজপুতের দিল বেচারা মাত্র ১ ঘন্টা ৪১ মিনিট ২৬ সেকেন্ড দীর্ঘ। এই ছবির শেষেও সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে টিম দিল বেচারা। সুশান্ত ভক্ত থেকে সকলেই একটাই কথা জানাতে চেয়েছেন- ‘সুশান্ত আমরা তোমাকে ভীষণ মিস করব’।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

২ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

২ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

৪ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

৪ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

৯ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

৯ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

১১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।