লগইন
মহেশপুর পৌরসভা নির্বাচনে বিজিবি কর্মকর্তার  সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুর পৌরসভা নির্বাচনে বিজিবি কর্মকর্তার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দ্বায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে মহেশপুরের ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসানের বিরুদ্ধে। রোববার (২৮ ফেব্রয়ারি) সকালে মহেশপুরের বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, সকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন লাইভ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুুতি নিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে ছিল চ্যানেল টোয়েন্টিফোর'র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সময় সংবাদের জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। এসময় ৫৮ বিজিরি সিও কামরুল আহসান সেখানে এসে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন।

তিনি সাংবাদিকদের কেন্দ্র থেকে বাইরে চলে যেতে বলেন এবং অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। সংবাদকর্মীরা বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল কেড়ে নেয় অপর এক বিজিবি সদস্য। পরে মোবাইল ফেরৎ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। বিষয়টির নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা। চ্যানেল টোয়েন্টিফোর'র প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, আমরা ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে ওই কর্মকর্তা এসে আমাদের কাজে বাঁধা দেন এবং মোবাইল কেড়ে নেন। তার আচরণ মারমুখি ছিল। আমরা এটা আশা করিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, পেশাগত দ্বায়িত্ব পালনের সময় বিজিবির একজন ঊর্দ্ধতন কর্মকর্তার এমন অসদাচারণ মোটেও কাম্য নয়। তিনি পেশাগত দ্বায়িত্ব পালনের বাধা দিয়েছেন যা নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৫২ মিনিট আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৫২ মিনিট আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

৫৬ মিনিট আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

১ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১ ঘন্টা আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৬ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৭ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৭ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৮ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৮ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।