লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বেলগাছি ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার মাটি বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ


আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ মেম্বরের কান্ড। দোয়ারপাড়ার সড়কের গাইড ওয়াল নির্মাণ প্রজেক্টের মাটি এক্সকেভেটর দিয়ে কেটে নিজের বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় গ্রামবাসীর সাথে প্যানেল চেয়ারম্যানের পক্ষের লোকজনের মারামারির অভিযোগ তুলে দুপক্ষেই থানায় মামলা করতে হাজির হয়েছে। গ্রামবাসী প্যানেল চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাইড ওয়ালের জন্য কাটা মাটি রাস্তায় না দিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন বলেও দাবি করেছেন।


জানা যায়, আলমডাঙ্গার দোয়ারপাড়া - ফরিদপুর সড়কের গাইড ওয়াল নির্মাণ প্রজেক্টের কাজ চলছে। সড়কের পাশের পুকুর থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে সড়কের ভেঙ্গে যাওয়া পাড় বাঁধার কাজ। সড়কটির এক পাশের গাইড ওয়ালের খোল মাটি দিয়ে ভরাট কাজ শেষ হলেও অন্য পাশে হয়নি। গ্রামবাসী অভিযোগ তুলেছে যে ওই পাশের মাটি কেটে ভেঙ্গে যাওয়া সড়কের পাশ না বেধে প্যানেল চেয়ারম্যান মেহেরাজ মেম্বর মাটি নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন। রাতের আঁধারে সড়কের মাটি নিজের বাড়ি সরিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রামবাসী এমন অভিযোগ তুলে ফুঁসে উঠে। প্রতিবাদমুখর হয়ে উঠে। বাকবিতন্ডার এক পর্যায়ে মেহেরাজ মেম্বর, তার চাচা ও পরিবারের লোকজন একই গ্রামের (দোয়ারপাড়া) মৃত খেদ আলী মন্ডলের ২ ছেলে বকুল, আকুল, বকুলের ছেলে শাওন ও ডাবøুর ছেলে শাওনকে মারপিট করেছে। এ ব্যাপারে মামলা করতে তারা গতকাল রাতে থানায় যান।
অপরদিকে, প্যানেল চেয়ারম্যান মেহেরাজ মেম্বর জানান, " আমার পাঁচটি প্রজেক্টের কাজ চলছে। অন্য আরেকটা প্রজেক্টে মাটি লাগবে তাই বাড়ির সামনে ওই মাটি স্তুপ করে রেখেছি। নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়নি। তারা আমার চাচা ও বোনদের মারধর করেছে।


" মেহেরাজ মেম্বরের পক্ষের বেশ কয়েক জন ব্যক্তিও মামলা করতে একই সময় থানায় উপস্থিত ছিলেন। তাদের দাবি, গ্রামবাসীর কয়েকজন তাদের উপর হামলা করেছেন। তারা গ্রামের কাউকে মারধর করেন নি। তারা অপরাধ করলে প্রশাসন দেখবে। গ্রামের লোকজন কেন মারধর করবে?

এ ঘটনায় দোয়ারপাড়ায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।