লগইন
নৌকার বিদ্রোহী প্রার্থীদের কৌশল বদল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২১ | ০৬:০০ বিকাল ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
নৌকার বিদ্রোহী প্রার্থীদের কৌশল বদল


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন না দেওয়ায় এবার বিদ্রোহী প্রার্থীর স্ত্রীদেরকে মাঠে নামানো হচ্ছে। স্ত্রী ছাড়াও অনেকেই কৌশল বদলে নিজের বদলে নিজের ছেলে, ভাই ও কাছের লোকের সিভি জমা দিচ্ছেন কেন্দ্রে। ঝিনাইদহের হরিশংকরপুর ইউপি নির্বাচনে হটাৎ শামসুন্নাহার নামের এক প্রার্থীর প্রচারণা নজর কেড়েছে ভোটারদের। ফেসবুকেও প্রচারণা চালাতে দেখা গেছে তাকে।

শামসুন্নাহার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের স্ত্রী ও আস্ সুন্নাহ ট্রাস্টের মাদ্রাসায় শিক্ষকতা করেন। খন্দকার ফারুকুজ্জামান ফরিদ নিজেও রয়েছেন ভোটের মাঠে। কিন্তু ২০১৬ সালের প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয় না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ২০২১ সালে দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেবে না এমন নির্দেশনার পর নিজের পরিবর্তে স্ত্রীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমনটি মনে করছেন ভোটাররা। গণসংযোগে তিনি সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পরিচয় দিচ্ছেন।

এ নিয়ে কথা উঠলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চ্যালেঞ্জ করেছেন আওয়ামীলীগ নেতা খন্দকার ফারুজ্জামান ফরিদ। কিন্তু খোঁজ নিয়ে জানাগেছে, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটিতে নাম নেই তার। এই বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নূর জাহান বেগম (সাবেক এমপি) জানান, আমি ৭৫ সালের পর থেকে মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। এই জেলায় প্রত্যেকটা সম্মেলনে আমি গিয়েছি। মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করেছি। ২০০৩-০৪ সালে সদর উপজেলার কমিটিগুলো করা হয়। এর পরে আর কোন কমিটি করা হয়নি। শামসুন্নাহার হরিশংকরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নয়।

ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি রাজিয়া সুলতানা শম্পা ও সাধারণ সম্পাদিকা নাহিদ কাইয়ুম রঞ্জু জানিয়েছেন, এই ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০০৪ সালে। শামসুন্নাহার এই ইউনিয়ন কমিটির সভাপতি নয়। তবে কারা এই কমিটি চালাচ্ছেন তাও তারা বলতে পারেন নি। এই বিষয়ে শামসুন্নাহার জানান, তিনিই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। ফলে এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে ছিল এলাকাব‌াসি

২ মিনিট আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে ছিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

১১ মিনিট আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

১২ মিনিট আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৫ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৫ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৯ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১০ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১০ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।