লগইন
দেশে বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক দর্শনার সাদ্দাম গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দেশে বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক দর্শনার সাদ্দাম গ্রেফতার


দেশে বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক দর্শনার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। মালয়েশিয়ার হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাটবোয়ালিয়া গ্রামের প্রাক্তন সেনাসদস্য আব্দুল ওহাবের নিকট থেকে ৮ লাখ টাকা হাতিয়ে গা-ঢাকা দেয় প্রতারক সাদ্দাম হোসেন। এ সংক্রান্ত মামলায় সাদ্দাম হোসেনকে ১ জানুয়ারি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থেকে গ্রেফতার করেছে।


জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনার দক্ষিণ চাঁদপুরের চা দোকানি রফিকুল ইসলামের সুদর্শন ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। সে সেনাবাহিনিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

২০১৮ সালে প্রতারক সাদ্দাম হোসেনের সাথে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার মৃত আবু বকর মন্ডলের ছেলে প্রাক্তন সেনাসদস্য আবুল ওহাবের পরিচয় ঘটে। সে সময় সাদ্দাম হোসেন আব্দুল ওহাবকে মালয়েশিয়ায় হাসপাতালে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হস্তগত হলে সাদ্দাম হোসেন গা ঢাকা দেয়।

আর আব্দুল ওহাবের সাথে যোগাযোগ রাখেননি। আব্দুল ওহাব পরে অনেক খুঁজে তাকে বের করে টাকা ফেরত চান। সে সময় প্রতারক সাদ্দাম তাকে দর্শনা অগ্রণী ব্যাংকের অনুকুলে ৬ লাখ টাকার চেক দেন। পরবর্তীতে ব্যাংকে চেক ডিজ অনার হলে আব্দুল ওহাব আদালতে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চেক ডিজ অনার ও অভিবাসী আইনে মামলা করেন। ওই মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।


আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, সাদ্দাম হোসেন শুধু আব্দুল ওহাবের নিকট থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়নি, কুষ্টিয়ার হেকমত আহমেদের ছেলে সুজন আহমেদকে এন এস আই-এ চাকরি দেওয়ার নাম করে পৌণে ৫ লাখ টাকাসহ বিভিন্ন মানুষের নিকট থেকে অর্থ হাতিয়েছে। তার সাথে প্রভাবশালী কতিপয় ব্যক্তিও জড়িত।


২ জানুয়ারি সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৬ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।