লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

ডাকাতদলের কাছে এখন মূর্তিমান আতঙ্ক আলমডাঙ্গা থানা পুলিশ

ডাক্সতির ২৪ ঘন্টার ভেতর দুই ডাকাতকে গ্রেফতার করে আবারও প্রশংসা কুড়িয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। 

ইতোপূর্বে আলমডাঙ্গা -কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনায় মাত্র ৪ দিনের মধ্যে ডাকাতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ। এই দুই ডাকাতির পর অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের পর একদিকে মানুষ পুলিশকে সমীহ করছে, অন্যদিকে, ডাকাত দলের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে পান বরোজের শলি বিক্রয় করে বাড়ি ফিরছিলেন গাংনী উপজেলার ভাটপাড়ার সোহেল রানা ও দক্ষিণ তেতুলবাড়ির জাহিদুল ইসলাম। পথিমধ্যে কুলপালা গ্রামের মাঠের ভেতর ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের টলি থামান।

তাদের বেধড়ক পিটিয়ে লক্ষাধিক টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। গত ১ মার্চ রাতে

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানে নেতৃত্বে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথঅভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত কুলপালার সিরাজুল ইসলামের ছেলে আসামী  জাহিদ আলী (৩৫) ও গোপীনগরের বজলুর ছেলে মিলন হোসেন (৩৪) কে গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি লোহার রড ও ১টি ধারালো হেসো উদ্ধার করেন। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রনোদিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

ইতোপূর্বে  আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ৪

দিনের মধ্যে জড়িত  ৫ জনকে গ্রেফতার করে। এদের ভেতর দুজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। 

 এ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছিল। ডাকাতির ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ ডাকাত চক্রকে গ্রেফতার করতে মাঠে নামে। ডাকাতি মামলা দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ডাকাতির সাথে জড়িতদের গ্রেততারে সক্ষম হওয়ায় 

 এলাকার মানুষ অনেকটাই আশ্বস্ত হন। ডাকাতির ৪ দিনের মধ্যে ৫ ডাকাত গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছিলেন আলমডাঙ্গা থানা পুলিশ। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।