লগইন
টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনা যুগের অবসান হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনা যুগের অবসান হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, টিকা গ্রহণের যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এর মধ্য দিয়ে আমরা করোনা যুগ থেকে আবারও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো।
রোববার দুপুরে ভাচুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে টিকা গ্রহণ করেন তিঁনি।
প্রতিমন্ত্রীর উদ্বোধনের পর মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এর পরে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন, ইউপি আই সুপার আব্দুস সালাম ও সিনিয়র নার্স দিপালী রোজারিও টিকা গ্রহণ করেন।
রেস্ট্রিস্টেশন অনুযায়ী মেহেরপুর জেনারেল হাসপাতালের ৮টি বুথ ও গাংনী এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথে টিকা প্রদান করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
মেহেরপুর জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পুরিশ সুপার এসএম মুরাদ আলি, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ রফিকুল ইসলাম ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য।
করোনা ভ্যাকসিন টিকাদানে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর শাখার যুব প্রধান খন্দকার সামসুজ্জোহার তত্ত¦বাবধানে জেলায় ৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে দুটি বুথ, মুজিবনগরে তিনটি বুথ, গাংনীতে তিনটি বুথে করণা ভ্যাকসিনের টিকাদান প্রদান করা হচ্ছে। হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, বিউটি খাতুন, শুশিলা মন্ডল ও হ্যাপী মন্ডলসহ ২৫জন নার্স এ ভ্যাকসিন কার্যক্রমে কাজ করছেন
এদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একযোগে শুরু হয়েছে কোভিড ১৯ টিকা প্রদান কার্যক্রম। গাংনী হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ প্রথম টিকা গ্রহণ করেন।
প্রসঙ্গত, শনিবার সকাল পর্যন্ত টিকা নিতে মেহেরপুর জেলায় রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ২০৯ জন। যা চলমান রয়েছে। প্রথম দিনে সদরে ২০ জন, মুজিবনগরে ২০ ও গাংনীতে ৭০ জন করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

১ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৩ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৩ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৪ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৫ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৫ ঘন্টা আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

৬ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।