সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬২
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে বেড়েছেই চলেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও শৈলকুপা উপজেলায় মারা গেছে একজন।
এছাড়াও সদর হাসপাতালে ভর্তি অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন। এদিকে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৬৫ ভাগ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৪’শ ৮২ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৬ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১২৩ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এমপি আলী আজম
১৫ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়
১৬ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা
১ দিন আগে