লগইন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী জোট বা ‘গাতা’ পদ্ধতিতে এখনো চলছে দিনমজুরের কাজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে ঐতিহ্যবাহী জোট বা ‘গাতা’ পদ্ধতিতে এখনো চলছে দিনমজুরের কাজ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ স্থির চিত্র গুলো দেখে প্রাথমিক ভাবে মনে হতে পারে কোন বড় কৃষকের পেঁয়াজের বীজতলায় কাজ করছেন দিনমজুররা। কিন্তু বিষয়টি তা নয়। সবাই এক শ্রেনীই কৃষক। যারা প্রত্যেকেই এ বছর পেঁয়াজ আবাদ করবেন। এক কৃষকের জমির পেঁয়াজ আজ রোপন করে দিবেন। তবে বিনামুল্যে বা অর্থের বিনিময়ে নয়। আজ যে কৃষকের পেঁয়াজ তারা রোপন করছেন পরের দিন অন্যের জমিতে আজকের এই কৃষক পেঁয়াজ রোপন করে দিবেন।

স্থানীয় ভাষায় যার নাম বলা ‘গাতা’। যুগ যুগ ধোরে গ্রাম বাংলার কৃষকদের মাঝে চলে আসছে এই প্রথা। যার মাধ্যমে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে নিজেরা লাভবান হচ্ছে। মুলত একে অন্যের সহযোগিতার মাধ্যমে কৃষি আবাদ করার জন্য গ্রামের কৃষকরা এই জোট বা ‘গাতা’ করে আসছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলামের জমিতে পেঁয়াজ রোপন করছিলেন কৃষকেরা।

‘গাতা’র ব্যাপারে কৃষক নজরুল ইসলাম বলেন, আমি এ বছর ২ বিগে জমিতি পিয়াজ লাগাবো। তাই গিরামের আরো যারা পিয়াজ লাগাবে তাদের ডাকিছি। ১৫ জন আমার পিয়াজ লাগাই দেচ্ছে। সামনের ১৫ দিন আমি ওগের পিয়াজ লাগাই দেব। এতে একদিনি আমার পিয়াজ লাগানো হয়ে যাবি। আর ১৫ দিনি ওদেরও লাগানো হবি। উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের কৃষক রুহুল শেখ বলেন, ধান লাগানে মেশিন হইছে। কাটা মেশিন হইছে। কিন্তু পিয়াজ লাগানো তো কোন মেশিন হইনি।

ছোটকাল থেকেই দেকে আসছি পিয়াজের সুমায় আসলিই ‘গাতা’ করে পিয়াজ লাগানে। এতে আমার লাভ আবার যারা গাতা দেচ্চে তাগেরও লাব। এ ব্যাপারে কৃষিবিদ জিএম আবদুর রউফ বলেন, পেঁয়াজ উৎপাদনকারী জেলা বিশেষ করে ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে যুগের পর যুগ এমন পদ্ধতি চলে আসছে। এতে কৃষকরা প্রত্যেকের লাভবান হচ্ছে। একজন কৃষক বাড়তি শ্রমিক ছাড়াই অন্যের সহযোগিতার মাধ্যমে একদিনের মাধ্যমে তার কাজ করতে পারছেন। এমন সহযোগিতা আর সৌহাদ্যের কারণেই বাংলাদেশ সোনার বাংলা। এটি চলতে থাকুক শতাব্দির পর শতাব্দি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।