লগইন
গোস্বামী দূর্গাপুরে কৃষককে মারধোরের অভিযোগ দোলো মেম্বারের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুন, ২০২৩ | ১২:০০ রাত ২৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গোস্বামী দূর্গাপুরে কৃষককে মারধোরের অভিযোগ দোলো মেম্বারের বিরুদ্ধে


কুষ্টিয়া অফিস: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের এক কৃষককে মারধোর করা সহ হত্যার হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে ৫ নং ওয়ার্ড সদস্য লাল মোহাম্মদ দোলো'র বিরুদ্ধে । দোলো মেম্বারের অত্যাচারে নিরীহ এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে বলে জানা গেছে।


এ ব্যাপারে আহত কৃষক গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রামের রিয়াজুদ্দীন আহাম্মেদের ছেলে মনিরুজ্জামান (৫৯) জীবনের নিরাপত্তা চেয়ে ভবিষ্যতের জন্য ইবি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । যার নং-৭৭৮, তাং-২০/০৬/২০২৩ ইং।


অভিযোগ ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায় গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গাংদী গ্রামের বাসিন্দা কৃষক মনিরুজ্জামান ২০ জুন মঙ্গলবার সকালের দিকে তার জমিতে কাজ করছিলেন। জমিজমার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ড সদস্য লাল মোহাম্মদ দোলো (৪০), তার ভাই মিজানুর রহমান (৩০) ও তাদের পিতা হাজী মোজাম্মেল হক (৬৫) কৃষক মনিরুজ্জামানের জমিতে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কৃষক মনিরুজ্জামান গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ মনিরুজ্জামানের উপর ক্ষীপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করেন এবং হত্যার হুমকী দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন । জানা যায় পূর্বেও দোলো মেম্বার ওই কৃষক মনিরুজ্জামান মারধোর করেছেন । এছাড়াও দোলো মেম্বারের অত্যাচারে এলাকার সাধারণ জনগন অতিষ্ঠিত হয়ে উঠলেও তার ভয়ে মুখ খুলতে পারেন না বলে অনেকেই জানান ।


এ ব্যাপারে ৫নং ওয়ার্ডের মেম্বার লাল মোহাম্মদ দোলোর মুঠোফোনে ফোন করলেও কোন যোগাযোগ করা সম্ভব হয়নি ।


এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূর যায়েদ বলেন- ৫ নং ওয়ার্ড সদস্যের নামে একটি জিডি হয়েছে । তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১৮ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।