লগইন
গাংনী চাাঁদার দাবিতে ইটভাটা শ্রমিকদের উপর হামলা। আহত-৮
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী চাাঁদার দাবিতে ইটভাটা শ্রমিকদের উপর হামলা। আহত-৮

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৬টি ইটভাটা শ্রমিকদের উপর হামলা চালিয়েছে চাঁদাবাজরা। তাদের হামলায় আহত অন্তত ৮ শ্রমিক আহত হয়েছে। সোমবার দিবাগত মধ্যে রাতে চাঁদার দাবিতে এ হামলা চালায় সংঘবদ্ধ চাঁদাবাজরা।

জানা গেছে,গাংনী-ধানখোলা ও হাড়িয়াদহ রোডের দোয়েল,আস্থা,পান্না,পায়রা,টুষ্টার ও এএসবি ইটভাটার পোড়াই মিস্ত্রিদের (শ্রমিক) উপর আতর্কিত হামলা চালায়। এসময় তাদের বেধড়ক মারপিট করে চাঁদা দাবিতে মোবাইল নম্বর রেখে যায়। চাঁদার টাকা দেয়া না হলে আবারো হামলার হুশিয়ারী দিয়ে যায় চাঁদাবাজরা। এদিকে একের পর এক মটরসাইকেল ও দোকানে চুরির পাশাপাশি রাস্তায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আতংকের মধ্যে রয়েছে এলাকাবাসি।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,ইতোমধ্যে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চোর সিন্ডিকেট ও তাদের সহযোগিদের সনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে সাদা পোশাকে পুলিশ এলাকার বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেছে। প্রতিটা পুলিশ ক্যাম্পের সদস্যরা সড়কে সড়কে টহল অব্যাহত রেখেছে। ইটভাটায় চাঁদা চাওয়ার বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।

খুব শিগ্রই জড়িতদের গ্রেফতার করা হবে। ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্ত জানিয়েছে,ইতোপূর্বে শান্তিপূর্ন ভাবে ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি তারা আতংকের মধ্যে রয়েছে। শ্রমিকদের মারধর ও চাঁদাবাজি বন্ধ না হলে তারা ইটভাটা বন্ধ করে দেবেন। উল্লেখ্য : সম্প্রতি গাংনী বেশ কয়েকটি মটরসাইকেল,অন্তত ৭ টি দোকান ও কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৩৪ মিনিট আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

১ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৩ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৩ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৪ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৫ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৫ ঘন্টা আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

৬ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।