লগইন
গাংনীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিল ইয়াবা ও মাদক বিক্রির টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বামুন্দী ও কল্যানপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু,এস আই হাবিবুর রহমান ও এ এস আই আহসান।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান,বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ায় ইয়াবা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম পাড়ার রবগুল হোসেনের ছেলে জাকারিয়া আওয়ালকে ১০ ও তেরাইল বাগান পাড়ার দলিম উদ্দীনের ছেলে মিলন হোসেনকে ১৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২শ’টাকা জব্দ করা হয়। অপরদিকে কল্যানপুর মন্ডলপাড়া দিয়ে শরীরে বেধে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাওট টাওয়ার পাড়ার কলিম উদ্দীনের ছেলে কবিরুল ইসলামকে তার শরীরে বাধা অবস্থায় ১৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: জুলফিকার আলী জানান,ফেন্সিডিল ও ইয়াবা সহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় গাংনী থানায় পৃথক দুটি মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

১ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৩ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৩ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৪ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৫ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৫ ঘন্টা আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

৬ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।