লগইন
গাংনীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-২

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৭ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজারের অদুরে চটকাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন,আকুবপুর গ্রামের কালু মিয়ার ছেলে নান্নু (২০) ও একই গ্রামের বুলু মন্ডলের ছেলে আরাফাত হোসেন (২৩)।

স্থানীয়রা জানিয়েছেন,আহতরা মটরসাইকেল যোগে খলিশাখুন্ডি থেকে আকুবপুরে আসার পথে বামুন্দী এলাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,মটরসাইকেল ও ট্রাকে অতিরিক্ত আলো ছিলো।

আলো চোঁখে লাগার কারনে দেখতে না পেয়ে এ দূর্ঘটনা ঘটে। দ্রত সময়ের মধ্যে মটরসাইকেল,ইজিবাইক ও পাখি ভ্যানের এল ই ডি লাইট বন্ধ করা না হলে আবারো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আসাদ জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক পড়ে থাকতে দেখে ট্রাকটি ক্যাম্পে আনা হয়েছে।

ধারনা করা হচ্ছে দূর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৯ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।