লগইন
কালীগঞ্জ ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে লড়তে আসছেন তৃতীয় লিঙ্গের রিতু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জ ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে লড়তে আসছেন তৃতীয় লিঙ্গের রিতু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের নজরুল ইসলাম রিতু নামে এক হিজড়া এবার ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান। রিতু নির্বাচিত হলে তিনি হবেন তাদের স¤প্রদায়ের মধ্যে দেশের দ্বিতীয় জনপ্রতিনিধি। আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন তিনি। শত শত কর্মী সমর্থক নিয়ে এলাকায় মোটরসাইকেল শো-ডাউনসহ সভা সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।

কয়েকদিন আগে নজরুল ইসলাম রিতু তার শত শত কর্মী সমর্থক নিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি ও নসিমনসহ নিজ এলাকা ও শহরে শোডাউন শেষে কালীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আসেন। চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রিতু ঝিনাইদহের চোখ’কে জানান, আগামী ইউপি নির্বাচনে তিনি দলীয় নৌকা প্রতীক পেতে আশাবাদী। এলাকার মানুষ তার পাশে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে মাদ্রাসা, মসজিদ, মন্দির ও রাস্তা নির্মাণে সহযোগিতা ছাড়াও এলাকার দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী রিতু তার নিজের জীবন বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে বলেন, তার জন্মস্থান কালীগঞ্জ।

উপজেলার ত্রিলোচনপুর দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান রিতু ৬ ভাইবোনের মধ্যে ৩য় সন্তান। তার ৩ ভাই ঢাকাতে থাকে ও বোনদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ সনাক্তের কারণে ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গÐি পেরোনো সম্ভব হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠেছেন। এখন তার বয়স ৪০ বছর। গুরুমার পরের দায়িত্বটা তিনি পালন করছেন। তার দলে ৭০ জন হিজড়া আছে। বর্তমানে ঢাকাতে থাকলেও প্রতিনিয়ত তিনি তার গ্রামের বাড়ি দাদপুরে আসা যাওয়া করেন।

রিতু ঝিনাইদহের চোখ’কে জানান, ঢাকাতে তিনি তাদের স¤প্রদায়ের দলে থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসতেন। তার জমানো অর্থ দিয়ে প্রায় ১৫ বছর ধরে জন্মস্থান দাদপর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে সহযোগিতা করছেন। এলাকার মাদ্রাসা, মসজিদ মন্দিরের উন্নয়নে দান করেছেন অর্থ। তিনি জানান, তার পরিবার আওয়ামী মনোভাবাপন্ন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার হাজার হাজার মানুষ তাকে সমর্থন করছেন।

তিনি রাজনৈতিকভাবে দলের সক্রিয় কর্মী না হলেও নিজেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক বলে জানান। বালিয়াডাঙ্গা গ্রামের শাকিল ও সাগর হোসেন বলেন, হিজড়া স¤প্রদায়ের রিতু আমাদের গ্রামেরই সন্তান। তিনি তাদের গ্রামের উন্নয়নে ও অসহায় গ্রামবাসীদের সহযোগিতা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লেখ্য, এর আগে গত উপজেলা নির্বাচনে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরের পিংকি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধির স্বীকৃতি পান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।