সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
করোনার টিকা নিতে গিয়ে ভ্যানের চাকায় শাড়ি জড়িয়ে ছিটকে পড়ে বামানগরের এক বৃদ্ধার মৃত্যু
করোনার টিকা নিতে যাওয়ার সময় ভ্যানের চাকায় শাড়ি জড়িয়ে রোডের উপর ছিটকে পড়ে মারা গেছেন আলমডাঙ্গার বামানগর গ্রামের এক বৃদ্ধা। শনিবার বেলা ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের মৃত শামসুল ইসলামের স্ত্রী সোরামন নেছা (৭০) শনিবার বেলা ১১টার দিকে অন্যদের সাথে ভ্যানে চড়ে করোনার টিকা নিতে যাচ্ছিলেন হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছু দূর যাওয়ার পর ভ্যানের চাকায় বৃদ্ধার শাড়ি জড়িয়ে রোডের উপর তিনি ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
বাদ আছর গ্রামের গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
বৃদ্ধার ৫ ছেলে ও ১ মেয়ে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ছেলে হাসিবুল ইসলাম মাস্টার সকলের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
৯ ঘন্টা আগে