লগইন
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রংপুর
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুর ঘোড়াঘাটে দুর্বৃত্তদের হামলায় আহত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

এদিকে দুর্বৃত্তদের হামলায় আহত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন। তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় এখনই অস্ত্রোপচার বা বিদেশে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. জাহিদ।

চিকিৎসকরা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের মাথার বাম পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও পা কোনো রকম সাড়া দিচ্ছে না।

হামলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। কারণ এখনও জানা যাচ্ছে না। কারা জড়িত সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কিছু বলতে পারছেন না। এমন শত্রু সম্পর্কে তার কোনো ধারণা নেই।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবাকে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের বাবা ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম জানান, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঢোকে। প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের বাবাকে আহত করে পাশের ঘরে বাথরুমে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি তাকেও পিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা দিনাজপুর জেলা প্রশাসকের। ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১৩ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১৩ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।