লগইন
আলমডাাঙ্গায় সমাজ সেবা দিবস উৎযাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাাঙ্গায় সমাজ সেবা দিবস উৎযাপন

আলমডাাঙ্গায় সমাজ সেবা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ বিতরণ, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও প্রতিবন্ধী সুবর্ণ নাগরিকের মধ্যে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়েছে।

২ জানুয়ারী “ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।


এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়। তিনি দুস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন। সেই আলোকে বর্তমান সরকার সব সময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। তিনি বলেন, সরকার দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও গরিব মেধাবী ছাত্রছাত্রীকে বিশেষ অনুদান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়, নদীভাঙনে সর্বস্বান্ত পরিবার, বস্তিবাসী, চা বাগানের শ্রমিকসহ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর মোহাম্মদ জকু, উপজেলা ফুড গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হোসাইন, আলমডাঙ্গা থানার এসআই রকিব, আলমডাঙ্গা পৌর সভার প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিম। স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল বাকী এতিমখানার মাওলানা ওমর ফারুক, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার এতিমখানার মাওলানা লুৎফর রহমান, মাওলানা আরশাদুল আলম এতিমখানার ফকির চাদ, ঐশিকা সংস্থার রোকনুজ্জামান, ঐশি সমাজ কল্যাণ সংস্থার মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা ফিল্ড সুপার ভাইজার নাজমুল হাসান পলাশ, ইউনিয়ন সমাজ কর্মি জামাল উদ্দিন, খোদাহ বক্স, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, অফিস সহকারী মনির উদ্দিন, রুমা খাতুন, বাসন্তি রানী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৭ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।