লগইন
আলমডাঙ্গা প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে লাঞ্চিতের নিন্দা জানিয়ে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দা‌বি‌তে প্রতিবাদ সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে লাঞ্চিতের নিন্দা জানিয়ে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দা‌বি‌তে প্রতিবাদ সভা

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে লাঞ্চিতের নিন্দা জানিয়ে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দা‌বি‌তে প্রতিবাদ সভা করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বালিকা বিদ্যালয়ের এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বত্তাগণ বলেন, স্কুল ঢুকে একজন প্রধান শিক্ষককে মারধর করা অত্যন্ত নিন্দদীয় কাজ। যা সুধি সমাজ মেনে নিতে পারেনা। আমরা এই লাঞ্চনাকারী সামসাদ রানুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। ভবিষতে যেনো আর কেউ এধরনের কাজ করতে না পারে।


প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পাত্র, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আইলহাস লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল, শ্যামপুর মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আইলহাস লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, এরশাদপুর একাডেমির সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ।


প্রসঙ্গত,আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গত বুধবার সকাল ৯ টার দিকে পৌর সভার সাবেক কাউন্সিলর ও কৃষকলীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবী তার সপ্তম শ্রণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে স্কুল প্রাঙ্গণে যান। ছেলের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা কিভাবে, পদ্ধতিই বা কী এবং ছেলেরা আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবেন জানতে প্রধান শিক্ষকের আসার প্রতীক্ষা করছিলেন। সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বিদ্যালয় আসলে সামসাদ রানু তাকে ধাক্কাতে ধাক্কাতে টিচারদের রুমে নিয়ে যান। বিদ্যালয়ে কেনো দেরি করে এসেছে জানতে চেয়ে তাকে চড় থাপ্পর মারেন। সে সময় সেখানে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন মহিলা কাউন্সিলরকে নিবৃত্ত করার চেষ্টা করতে থাকেন।


এদিকে ঘটনার কিছু সময় পর বিদ্যালয় ছুটি হলে প্রধান শিক্ষক বিদ্যালয় ছেড়ে বাড়ি চলে যান। পরে সহকারী শিক্ষকরা এ বিষয়ে বিদ্যালয়ে বৈঠকে বসেন। ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আমি এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছি। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমাকে ডেকেছেন। আমি স্যারের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবো।


সন্ধ্যায় প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান থানায় মামলা দায়ের করলে পুলিশ সামসাদ রানুকে গ্রেফতার করেন। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১৬ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।