লগইন
আলমডাঙ্গায় ৩ টি চোরাই মোটর সাইকেলসহ তিনজন আটক ঃ অতিরিক্তি পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ এপ্রিল, ২০২৩ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৩ টি চোরাই মোটর সাইকেলসহ তিনজন আটক ঃ অতিরিক্তি পুলিশ সুপারের প্রেস ব্রিফিং


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে। গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে এ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৩ সদস্যদের আটক করে। এ ঘটনায় শুক্রবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান।


গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই চোরচক্রের সদস্যদের জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রেস ব্রিফিং এ জানানো হয় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ওসমানপুর বাজারের একটি কফি হাউজের সামনে দুটি চোরাই মোটর সাইকেল নিয়ে দু'জন অবস্থান করছে। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হোসাইন, এসআই খসরু আলম, এসআই সালাহ উদ্দিন, এসআই সমীর চন্দ্র দাস, এএসআই মুঞ্জুরুল, এএসআই রাসেল তালুকদার ও এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানে ওসমানপুর উত্তরপাড়ার নুর মোহাম্মদের ছেলে মালেক আলী (৪৫) ও দক্ষিণপাড়ার মহাসিন বুড়োর ছেলে গোলাম রসুল (৩৮) কে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে উদ্ধার করা হয় একটি ১৬০ সিসি এ্যাপাচি আরটিআর ও ১টি কালো রংয়ের কীওয়ে মোটর সাইকেল। আটক দু'জনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রবজেল শেখের ছেলে ওহিদুল শেখ (৪০) কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে পুরাতন লাল ও কালো রংয়ের ১টি ডিসকভারী মোটর সাইকেল উদ্ধার হয়।


প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আটক চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ঠ মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৪১ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৪১ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।