লগইন
আলমডাঙ্গায় বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতায় সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনাসভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতায় সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনাসভা

বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতায় সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বণিক সমিতির অডিটরিয়ামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আলোচনাসভা আলমডাঙ্গায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার নবীন প্রবীন সাংবাদিকদের উপস্থিতিতে মিলনতীর্থ হয়ে উঠে।


সিনিয়র সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক সাংবাদিক প্রশান্ত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক ফিরোজ ইফতেখার, সাংবাদিক আনোয়ার রশীদ সাগর, , সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক তানভীর সোহেল, সাংবাদিক অনিক সাইফুল, সাংবাদিক সোহেল হুদা, সাংবাদিক এখলাস উদ্দীন, সাংবাদিক আতিকুর রহমান ফরায়েজী, সাংবাদিক সুজন ইভান, সাংবাদিক নাহিদ হাসান, সাংবাদিক এনএইচ শাওন, সাংবাদিক ইউনুস আলী মন্ডল, সাংবাদিক সনজু আহম্মেদ, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক রানা আহম্মেদ, সাংবাদিক আল আমিন হোসেনসহ বিভিন্ন পত্রিকার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আলোচনায় সভাপতি রহমান মুকুল বলেন, বস্তুনিষ্ঠ ও গতিশীল সাংবাদিকতা প্রতিষ্ঠিত করতে হলে সর্বাগ্রে এ দায় সাংবাদিকদের নিজের কাধে তুলে নিতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি অঙ্গিকারাবদ্ধ থাকতে হবে। নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ।


সাংবাদিক ফিরোজ ইফতেখার বলেন, ভালো সাংবাদিকতা শিখতে হলে অবশ্যই নিজেকেই চেষ্টা করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে হবে। নিজেকে আপডেট রাখতে হবে।


সাংবাদিক প্রশান্ত বিশ্বাস বলেন, মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, এলাকায় অপ-সাংবাদিকতার কারণে মানুষ গণমাধ্যমের উপর দিন দিন আস্থা হারিয়ে ফেলছে। সুস্থ ধারার সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য নবীন সাংবাদিকদের নিজেকে প্রস্তুত করতে হবে।


আনোয়ার রশীদ সাগর বলেন, ভালো সাংবাদিকতার জন্য সাহিত্যের জ্ঞান থাকতে হবে। শব্দ চয়নের প্রতি যতœবান হতে হবে। সমার্থক শব্দ আয়ত্ব করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৮ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।