লগইন
আলমডাঙ্গায় বন্ধ ঘর থেকে দিপু চৌধুরী নামের এক যুবকের মর‌দেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বন্ধ ঘর থেকে দিপু চৌধুরী নামের এক যুবকের মর‌দেহ উদ্ধার

আলমডাঙ্গায় বন্ধ ঘর থেকে দিপু চৌধুরী নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়া থেকে গ্রিলের তালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মীর রাশেদ চৌধুরী দিপু (৪৮) আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার প্রাক্তন থানা নির্বাহী অফিসার মরহুম মীর হাসানুজ্জামান চৌধুরীর এক মাত্র ছেলে।

দিপু চৌধুরীর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের নান্দদিয়া সুতাইল। দীর্ঘ বছর ধরে তারা আলমডাঙ্গা বাবুপাড়া মসজিদের সামনে বাড়ি করে বসবাস করেন।

প্রতিবেশিরা জানান, দিপু চৌধুরী বাড়ির ২য় তলায় একাই বসবাস করতেন। স্ত্রী সন্তান নেই। বাপ-মা আগেই মারা গেছেন। চার বোন বিবাহিত। গত ৮ মাস আগে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন তিনি। একটা কাজের মহিলা আছেন। তিনি প্রতিদিন দুপুর ১ টার দিকে এসে রান্নাসহ বাড়ির সকল কাজ করে দিয়ে যান।

দিপু চৌধুরী ঘুম থেকে একটু দেরিতে উঠে নাস্তা করে নিচে নামেন। ১ জুন বৃহস্পতিবার সকাল থেকে তাকে নিচে নামতে না দেখে প্রতিবেশিরা বেলা ১১টা থেকে তাকে ডাকতে শুরু করেন। কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখা যায় খাটের উপর পড়ে আছেন। এসময় সংবাদ দেওয়া হয় থানায়। পরে পুলিশ উপস্থিত হয়ে তালা ভেঙ্গে দেখতে পান তিনি খাটের উপর মরে পড়ে আছেন।

কাজের মহিলা জানান, তিনি প্রতিদিন দুপুরে একবার এসে রান্না করে ঘরের সকল কাজ ও জামা কাপড় পরিস্কার করে দিয়ে যান। ৩১ মে দুপুরে দিপুর জন্য তিনি ১২টি রুটি বানিয়ে দিয়ে যান। দুপুরে ও রাতে তিনি আম দিয়ে রুটি খেয়েছিলেন। সকালের জন্য যে রুটি বানিয়ে ছিলেন তা সে ভাবেই পড়েছিল।

সাবেক পৌর কাউন্সিলর আলী আজগর সাচ্চু বলেন, দিপু চৌধুরীর ৪ টি বোন। পিতা-মাতা সবাই ঢাকাতেই বসবাস করতেন। গত ৭/৮ মাস আগে দিপু চৌধুরী বাড়ি চলে আসেন। তিনি ঢাকাতে একটি ব্যাংকে চাকুরী করতেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন বলেন, সংবাদ পেয়ে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে দিপু চৌধুরী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। দিপু চৌধুরীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।