আলমডাঙ্গায় গাঁজাসহ খাদিমপুর গ্রামের মাদক ব্যবসায়ী আবুল হোসেন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ খাদিমপুর গ্রামের মাদক ব্যবসায়ী আবুল হোসেন উজলকে গ্রেফতার করেছে। ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গাঁজা ১শ ৪৫গ্রামসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার খাদিমপুর গ্রামের মৃত বারেক বিশ^াসের ছেলে আবুল হোসেন@ উজল(৫৫) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হারুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তার নিজ বাড়ি থেকে ১শ ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৫ ঘন্টা আগে