সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যান চালক আহত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে ইঞ্জিত চালিত অবৈধ যান আলমসাধু ও ব্যাটারি চালিত পাখি ভ্যান মুখোমুখি সংঘর্ষে পাখি ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। ৯ সেপ্টেম্বর সকালে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের মোড়ভাঙ্গা বাজারের নিকটবর্তি স্থানে বাচ্চুর বিস্কুট ফ্যাক্টারির সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জিনারুল(৩৫) ব্যাটারি চালিত পাখিভ্যান চালিয়ে হাটবোয়ালিয়া থেকে আাসছিলেন। আলমডাঙ্গা থেকে মনি ফুডের মালবাহী আলমসাধু চালক ফায়ার সার্ভিস পাড়ার আবদার হোসেনের ছেলে সুমন দ্রæতগতিতে হাটবোয়ালিয়ার দিকে যাচ্চিল। সে মোড়ভাঙ্গা বাচ্চুর বিস্কুট ফ্যাক্টরি সামনে পৌঁছালে একটি কুকুর তাকে কামড় দিকে গেলে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পাখি ভ্যান চালক জিনারুলগুরুতর আহত হয়। আহত জিনারেলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হারদী ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, পাখি ভ্যান চালকের ডান পা ও বুকের হাড় ভেঙে গেছে। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়াই চুয়াডাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মালবাহী আলমসাধু হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে আছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী
১ ঘন্টা আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
২ ঘন্টা আগে