লগইন
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মে, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ তথ্য দিন সেবা নিন- এ শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে বকসিপুর গ্রামে ২০ মে শনিবার বিকেলে থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। এসময় তিনি বলেন, ‘ আপনাদের গ্রামের হাতে গোনা কয়েকজন মানুষের কারণে সকলের বদনাম হচ্ছে। আপনাদের থানায় যোগদানের পর থেকে চোর ধরা পড়লেই শুনি বকসিপুরের মানুষ সেই চুরির সাথে জড়িত। সেটা মোটরসাইকেল চুরি, পানির পাম্প চুরি, ভ্যান চুরিসহ অধিকাংশ চুরির সাথেই আপনাদের গ্রামে মানুষের নাম শুনি। এখনই এই চোরদের ধরিয়ে দিন। তা না হলে এক সময় আপনাদের পুরো গ্রামের নাম চোরের গ্রাম হয়ে যাবে। তিনি আরও বলেন, মাদকের সাথে যারা জড়িত তাদের কোন ছাড় নেই। বাল্য বিয়ে ও ইভটিজিং রোধে আপনারা অবশ্যই পুলিশকে সাহায্য করবেন।


সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, ডাউকি বিট অফিসার এসআই হাদিউজ্জামান। বকসিপুর গ্রামের শিক্ষক টুটুল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বকসিপুর গ্রামের মন্ডল শমসের আলী, মসলেম আলী, শাহাদৎ হোসেন, ফারুক, আব্দুল খালেক, মহিরদ্দিন, আওয়ামীলীগ নেতা খবির উদ্দিন, রোহনুজ্জামান নাহিদ, আনিস মেম্বার, আব্দুল খালেক, ইউপি সদস্য নাসিমা খাতুন, মাশুদা খাতুন, মানোয়ার হোসেন ওল্টু, আবু দাউদ, আব্দুস সালাম, আফাজ উদ্দিন, লাভলুর রহমান, বদর উদ্দিনসহ বকসিপুর গ্রাম ও অন্যান্য গ্রামের কয়েকশ নারী পুরুষ, শিক্ষার্থী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।