লগইন
আলমডাঙ্গার খাসকররায় তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে বিশাল জনসভায়-দিলীপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার খাসকররায় তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে বিশাল জনসভায়-দিলীপ কুমার আগরওয়ালা

চুয়াডাঙ্গা এলাকায় বহমান তাপপ্রবাহ ও আসন্ন বর্ষায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাতা প্রদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী দিলিপ কুমার আগরওয়ালা।


২০ জুন মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনাকীর্ণ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আপনাদের খাসকররা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্যারিষ্টার বাদল রশীদের জন্ম। এই অঞ্চলের মানুষ তার হাতধরে আওয়ামীলীগের রাজনীতি করেছেন। আমি তাকে স্মরণ করে এই মতবিনিময় সভা আপনাদের খাসকররায় করার সিদ্ধান্ত নিয়েছি।


প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নানা সাফল্যগাঁথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের এ বিস্ময়কর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগের পতাকাতলে সকলকে সমবেত হতে হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার বাদল রশীদের অনন্যসাধারণ ভূমিকার কথা বার বার কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। তিনি উপস্থিতিদের উদ্দ্যেশে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যিনিই নৌকা প্রতিক পাবেন আপনারা সবাই তারপক্ষে একযোগে কাজ করবেন। নৌকায় ভোট দিবেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সাথে কথা হলে তিনি আমাকে এলাকায় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন।


ইতোপূর্বে দিলিপ কুমার আগরওয়ালা আলমডাঙ্গায় পৌঁছলে তাকে কেন্দ্র করে বিরাট মোটরসাইকেল বহরেরের কারণে শহরে রীতিমত যানজটের সৃষ্টি হয়।


মতবিনিময় সভায় আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, ইউনিয় আওয়ামীলীগের সদস্য রুহুল আমীন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাহমুদুল হক সজল, তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলমগীর কবীর শিপলু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।