ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় মাদক দ্রব্য বিক্রয়ের অভিযোগে ফজা সহ ২ আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে। ১২ এপ্রিল বুধবার রাতে আলমডাঙ্গা রেল ষ্টেশনের গোডাউনের নিকট থেকে তাদের দুজনকে আটক করে।
জানাগেছে, পৌর নওদাবন্ডবিল গ্রামের মন্টুর ছেলে সজীব ওরফে ফজা (২৫) ও একই এলাকার কাহারপাড়ার কালু বয়াতির ছেলে নিশান(২০) দীর্ঘদিন ধরে দুজন মিলে মাদক ব্যবসা করে আসছিল। ১২ এপ্রিল রাতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রেল ষ্টেশনের গোডাউনের নিকট অভিযান চালিয়ে ফজা ও নিশানকে আটক করে।
আটকের পর তাদের নিকট থেকে ১শ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৭ ঘন্টা আগে