লগইন
অসত্য সংবাদ প্রকাশের নিন্দা ও সঠিক সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অসত্য সংবাদ প্রকাশের নিন্দা ও সঠিক সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন

অসত্য সংবাদ প্রকাশের নিন্দা ও সঠিক সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার বিশিষ্ট চাল ব্যবসায়ী অশোক কুমার সাহা।


সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে, তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে সুনামের সাথে চাল সরবরাহ ও মজুদ ব্যবসা করে আসছেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে আমার কিছু শত্রু-মিত্র আছে। গত ৩০ নভেম্বরসহ বেশ কয়েক দিন ধরে সিরাজগঞ্জের বিশিষ্ট খাদ্য ঠিকাদার রাহাত উদ্দীনসহ কয়েক জন ব্যক্তির নিকট থেকে চাল ক্রয় করে আমার আলমডাঙ্গাস্থ গোডাউনে সংরক্ষণ করি (যার সকল ডক্যুমেন্ট আছে)।

পরবর্তিতে গত ১০ ডিসেম্বর দুপুর পর ওই চাল ট্রাকে লোড দেওয়ার সময় কতিপয় যুবক সেখানে উপস্থিত হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তোলেন ও ভিডিও করেন। পরে অর্থিক সুবিধা দাবি করে। ওই সুবিধা না দিলে পত্রিকায় সংবাদ প্রকাশসহ ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এমতাবস্থায়, আমি পরিচিত ব্যবসায়ীদের খবর দিই। অন্যান্য কয়েকজন ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছলে সাংবাদিক পরিচয় দেওয়া যুবকরা সটকে পড়ে।


এ ঘটনায় তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। নিয়মমাফিক আমার ব্যবসাপ্রতিষ্ঠানের অনুকুলে খাদ্য গুদামের বরাদ্ধকৃত চাল ও বস্তা নিয়েও বিভ্রান্ত সৃষ্টির অপপ্রচার চালানো হচ্ছে। যা আমাদের দীর্ঘ বছরের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করছে। সে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এ সংক্রান্ত সঠিক সংবাদ প্রকাশের দাবি জানাচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৪ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৬ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৬ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৭ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৭ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৫ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।