লগইন
অনিয়মের ভরপুর লিল্লাহ বোডিং, ছাত্রদের মারধর করে সহ-সভাপতি শান্ত ও সুপার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
অনিয়মের ভরপুর লিল্লাহ বোডিং, ছাত্রদের মারধর করে সহ-সভাপতি শান্ত ও সুপার

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিং ও হিবজখানা এন্ড এতিমখানার ছাত্রদের অমানবিক ভাবে মারধর করার অভিযোগ উঠেছে সহ-সভাপতি দ্বারা এবং বোর্ডিং সুপারের অশালীন আচরণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সদর থানায় অভিযোগপত্র দাখিল করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে, সদর উপজেলার গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিং এর ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম,ছাত্রদের সাথে অশালীন আচরণ সহ বোর্ডিং সুপার সাদিকুল রহমানের বিরুদ্ধে পরিচালনা কমিটির কাছে বিভিন্ন অনিয়মের অভিযোগ লিখিত ভাবে প্রদান করে ছাত্ররা। ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে রবিবার মাদ্রাসা পরিচালনা কমিটি বিষয়টা নিয়ে আলোচনা করেন। পরে গোভীপুর মাদ্রাসা লিল্লাহ বোডিং এর পরিচালনা কমিটির সহ-সভাপতি শাজাহান আলী শান্ত বোডিং এর ছাত্র অনিক হোসেন, সাদেক আলী, বনি আমিন সহ কয়েকজন ছাত্রকে অমানবিক ভাবে মারধর করেন।

ওই ঘটনায় বোডিং এর সকল ছাত্র তাদের বোডিং পত্র সহকারে সদর থানায় এসে অভিযোগ দাখিল করেন। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম এবং ইন্সপেক্টর সাদমানী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, লিল্লাহ বোডিং ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান লিল্লাহ বোডিং এ পৌঁছান । স্থানীয় এক বাসিন্দা মুফা জানান, একব্যাক্তি মাদ্রাসার ছেলেদের খাওয়ার জন্য ১০ কেজি ওজনের একটি ছাগল দান করে।

সেই ছাগলের মাংসের মধ্যে ৪ কেজি মাংস রান্না করে খাওয়ার পর কয়েকদিন পর বাকি ৬ কেজি মাংস সাদিকুলের বাড়িতে ছাত্ররা চাইতে গেলে তাদের ১ কেজি চর্বি দেয়। বাকি ৬ কেজি মাংসের কোন খোজ নাই বলে অভিযোগ করে স্থানীয়রা। বোডিং সুপার সাদিকুল রহমান বলেন, আমি মনে জেনে তেমন কোন অন্যায় করিনি, তবে মানুষ মাত্রই ভুল ত্রুটি কিছু হতে পারে। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

মাংসর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার কিছু বলার নেই। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান ও দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শাহজামান বলেন, বোডিং সুপারের বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে তার দায়ীত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং ছাত্রদের যে সব দাবি আছে তা আস্তে আস্তে সবগুলো কমিটি পুরণ করা হবে। সেই সাথে বোডিং এরও কিছু নিয়ম আছে সে গুলো ছাত্রদের মানতে হবে। এ নিয়ম গুলো তারা না মেনে চলে যাওয়ার কথা বলে। আমি তাদের বোঝাতে চেষ্ট করলাম তারা সেটা বুঝতে চাইলো না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৯ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।