লগইন
অজ্ঞান পাটির খপ্পড়ে পড়ে ১ লাখ ২০ হাজার টাকা খোয়ালেন বেলগাছির নূরুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অজ্ঞান পাটির খপ্পড়ে পড়ে ১ লাখ ২০ হাজার টাকা খোয়ালেন বেলগাছির নূরুল ইসলাম


আলমডাঙ্গা কৃষি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ১ লাখ ২০ হাজার টাকা খোয়ালেন বেলগাছি গ্রামের নূরুল ইসলাম। গতকাল বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।


জানা যায় , আলমডাঙ্গার বেলগাছি গ্রামের পশ্চিম পাড়ার মৃত খেলায়েত মন্ডলের ছেলে নুরুল ইসলামের ছেলে লালন আলী ইতালীতে থাকেন। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে নুরুল ইসলাম ছেলের পাঠানো টাকা উত্তোলনের জন্য আলমডাঙ্গা কৃষি ব্যাংকে যান।


তিনি ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলনের পর ব্যাংকের সোফায় বসে টাকা গুনছিলেন। সোফায় সে সময়
আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন। এক পর্যায়ে নুরুল ইসলাম নাকে ঝাঁঝালো গন্ধ পাচ্ছিলেন। পর মুহুর্তেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তিনি নিজেকে আলমডাঙ্গা শহরের লন্ডন টাওয়ারের নীচে আবিষ্কার করেন। বেলা তিনটার দিকে তিনি ধীরে ধীরে সম্বিত ফিরে পান। মনে পড়ে যায় টাকার কথা। তিনি দ্রুত কৃষি ব্যাংকে ছুটে গিয়ে ম্যানেজারের নিকট সব খুলে বলেন।


সে সময় ব্যাংকের ম্যানেজার ঘটনাটি থানা পুলিশকে জানান। ঘটনা জানার পর এস আই ইউসুফ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। তদন্তকালে তিনি জানতে পারেন যে ব্যাংকের একটা সিসি টিভি ক্যামেরাও কাজ করছেনা। সবগুলি নষ্ট।


তদন্তকারী কর্মকর্তা এস আই ইউসুফ আলী জানান, কৃষি ব্যাংকের সিসি ক্যামেরা চালু না থাকায় আসামিদের শনাক্ত করতে অসুবিধা হচ্ছে।নীচ তলার ব্যবসায়ীদের সিসি ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে নুরুল ইসলামকে অচেতন অবস্থায় হাত ধরে একজন অজ্ঞাত ব্যক্তি হাটিয়ে নিয়ে যাচ্ছেন।

কৃষি ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল জব্বার কিছুটা লুকোছাপা করে বলেন, এ ঘটনা তিনি শুনেছেন। তবে টাকা খোয়ানোর ঘটনা ব্যাংকের অভ্যন্তরে ঘটেনি। বাইরে ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৮ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।