সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা | সমাজকল্যাণমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে। সোমবার মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব এবং এর মাধ্যমে দেশের সুবিধা বঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানোর বিষয়ে আলোকপাত করেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বাবু হক এবং আইসিটি কর্মকর্তা সুব্রত কুমারসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সভার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার
১৮ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ
১ দিন আগে
মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান
১ দিন আগে