লগইন
পরিবেশবান্ধব উৎপাদনে ইস্পাহানি গ্রুপের নতুন মাইলফলক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২৬ | ০২:০৪ দুপুর ৩৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইলসের লিড প্লাটিনাম সনদ অর্জন | পরিবেশবান্ধব উৎপাদনে ইস্পাহানি গ্রুপের নতুন মাইলফলক

পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদন প্রক্রিয়ার স্বীকৃতিস্বরূপ এক বিশাল অর্জন যোগ হয়েছে ইস্পাহানি গ্রুপের ঝুলিতে। তাদের শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল, চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড, বিশ্বখ্যাত ইউ.এস. গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে লিড প্লাটিনাম সার্টিফিকেশন লাভ করেছে। প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২ এই মর্যাদাপূর্ণ সনদ পেয়েছে, যা পরিবেশ সুরক্ষায় তাদের অঙ্গীকারের প্রমাণ।

গত ৯ আগস্ট, এক বিশেষ অনুষ্ঠানে গ্রিন বিল্ডিং কাউন্সিল, শ্রীলঙ্কার চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে আনুষ্ঠানিকভাবে এই সনদ তুলে দেন। উক্ত অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহান, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, লিড প্লাটিনাম কনসালটেন্ট, স্থপতি, ব্যাংকার এবং ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য গণ্যমান্য অতিথিরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডকে এই সনদ প্রদান করা হয়েছে তাদের জ্বালানি সাশ্রয়ী আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নবায়নযোগ্য সৌরশক্তির প্রয়োগ এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় উচ্চ মানদণ্ড বজায় রাখার জন্য। ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা এই প্রতিষ্ঠান বর্তমানে প্রায় ১,৮০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

যুগোপযোগী আধুনিক প্রযুক্তি ও সুসংগঠিত উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলসের ৫টি উৎপাদন ইউনিট রয়েছে, যার বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা প্রায় ২৩,০০০ টন। প্রতিষ্ঠানটি তাদের কাঁচামালের প্রায় ৭০ শতাংশ পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করে। আধুনিক পরিবেশবান্ধব যন্ত্রপাতির পাশাপাশি, ক্যাপটিভ জেনারেটরের নিঃসৃত গ্যাস পুনরায় ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগানো, ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং ১২,০০০-এর বেশি গাছ সমৃদ্ধ সবুজ পরিবেশ তাদের আন্তর্জাতিক তৈরি পোশাক ব্র্যান্ডগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পাহাড়তলী টেক্সটাইলসের এই অর্জন বাংলাদেশের শিল্পখাতের টেকসই ব্যবস্থাপনার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

২ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

২ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৪ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৮ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

৯ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

৯ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১০ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১০ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।