লগইন
প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি দায়ের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ বিকাল ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ | প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি দায়ের

কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা বোধ করে ভুক্তভোগী শাহিনুজ্জামান কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির সূত্রে জানা যায়, কালিশংকরপুর মালিথাপাড়া এলাকার শাহজাহানের পুত্র শামীম এবং মোঃ মিন্টুর পুত্র মোঃ আলামিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় নথিভুক্ত এই জিডির নম্বর ৪৮৬, যা গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে।

শাহিনুজ্জামান তার জিডিতে উল্লেখ করেছেন যে, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং এলাকার নিশান মোড়ের কাছে পৌঁছালে মোঃ আলামিন তাকে পেছন থেকে ডাকেন।

ভুক্তভোগী জানান, ডাক শুনে তিনি মোটরসাইকেল থামালে অভিযুক্তরা তার দিকে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় তারা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করারও চেষ্টা করা হয় বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে শাহিনুজ্জামানকে অভিযুক্তদের কবল থেকে রক্ষা করেন। পরে অভিযুক্তরা স্থান ত্যাগের সময়ও তাকে হত্যার হুমকি দিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

শাহিনুজ্জামানের দাবি, জমিজমা সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। তাকে জোরপূর্বক তার জমি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে এই ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে মারাত্মকভাবে শঙ্কিত।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা জিডিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা উপস্থাপন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

১২ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

১৪ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।